ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

চিকিৎসকদের পছন্দ অনুযায়ী পোস্টিং ও শূন্যপদ পূরণের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও জনবান্ধব ও গতিশীল করতে চিকিৎসকদের তাদের পছন্দ অনুযায়ী কর্মস্থলে পদায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একইসঙ্গে স্বাস্থ্য খাতের বিদ্যমান শূন্যপদগুলো দ্রুত পূরণের মাধ্যমে জনবল সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনাকে নিরবচ্ছিন্ন ও সহজতর করতে চিকিৎসকদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। তবে কর্মস্থলে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো শিথিলতা সহ্য করা হবে না। প্রতিটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে সিভিল সার্জনদের কেবল অফিসে বসে না থেকে নিয়মিত মাঠ পর্যায়ে হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কঠোর নির্দেশ দেন তিনি।

দেশের স্বাস্থ্য অবকাঠামো নিয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত জনবল কিংবা যন্ত্রপাতির অভাবে যে সকল হাসপাতাল বর্তমানে অচল হয়ে পড়ে আছে, সেগুলো দ্রুত সচল করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের যেখানে যে পদের প্রয়োজন, তা যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে শূন্যপদগুলো পূরণ করা হবে।

তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোর ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে প্রতিটি কমিউনিটি ক্লিনিককে পূর্ণাঙ্গভাবে সচল করা হবে। এর ফলে গ্রামীণ পর্যায়ের মায়েরা ঘরোয়া পরিবেশেই প্রাথমিক সকল স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাক-আফগান উত্তেজনা: আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

চিকিৎসকদের পছন্দ অনুযায়ী পোস্টিং ও শূন্যপদ পূরণের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৮:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬