ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার: টাঙ্গাইলে খাদ্য প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশনায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের প্রতিটি বিভাগ জনগণের সেবা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিচ্ছে। তিনি দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শুক্রবার টাঙ্গাইল প্রেসক্লাবে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী এবং এ ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। তিনি মনে করেন, সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি।

দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবেন।

কৃষিবান্ধব সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক স্বস্তি দিতে সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের তৃণমূল পর্যায়ের কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনে আরও উৎসাহিত হবেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার: টাঙ্গাইলে খাদ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬