ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম পায়েল গোপ (২৫)। তিনি সদর উপজেলার রিচি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। দুর্ঘটনায় আহত বিশাল গোপকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিহত পায়েল গোপ তার খালাতো ভাই বিশাল গোপকে নিয়ে মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পায়েল গোপের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আপডেট সময় : ০৩:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬