ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

চাটমোহরে ‘নিষিদ্ধ’ আ’লীগের ইফতার ও বিক্ষোভ: ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা’র পক্ষে স্লোগান!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রমজান উপলক্ষে একটি ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক শীর্ষস্থানীয় নেতা অংশ নেন। অন্যদিকে, একুশে ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা’র পক্ষে বিতর্কিত স্লোগান দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রমজান উপলক্ষে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া বাজারে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গত শনিবার এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও চাটমোহর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ সবুজ। ফিরোজ আলী মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরাও এই মাহফিলে অংশ নেন।

অপরদিকে, একই উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনার চত্বরে গত একুশে ফেব্রুয়ারি সকালে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয়। ইউপি সদস্য মাহবুবের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। তবে সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল, বিক্ষোভকারীরা ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার’ পক্ষে বিভিন্ন স্লোগান দেয়, যা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু জানান, ফৈলজানার ঘটনাটি বিচ্ছিন্ন। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আদালতের মাধ্যমে নিষ্পত্তির ব্যাপারে মত দিয়েছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন জানান, বিক্ষোভের বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, খোঁজ নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

চাটমোহরে ‘নিষিদ্ধ’ আ’লীগের ইফতার ও বিক্ষোভ: ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা’র পক্ষে স্লোগান!

আপডেট সময় : ০৩:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬