বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের জন্য সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গাবতলী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় সংসদ সদস্য মিলটন বলেন, রাজনৈতিক প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা একে অপরের পরিপূরক। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে এই দুই পক্ষের মধ্যে নিবিড় সমন্বয় থাকা অপরিহার্য। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনী এলাকার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার কবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান আনিস, প্রকৌশলী (এলজিইডি) সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, বিআরডি কর্মকর্তা রেজাউল করিম, শিক্ষা অফিসার কামরুল হাসান, নির্বাচন অফিসার আনিসুর রহমান, মৎস্য কর্মকর্তা শাকিল আহম্মেদ, এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ (আব্দুল ওহাব, রোকন তালুকদার, আব্দুল মজিদ, হৃদয় হোসেন গোলজার, রাজা মন্ডল, সঞ্জয়, আবু জাফর, বাদল, আবু তালেব মিঠু) সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং নিষ্ঠার ওপর জোর দিয়ে এমপি মিলটন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।
রিপোর্টারের নাম 























