ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দলমত নির্বিশেষে ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নবনির্বাচিত এমপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, তিনি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়তে অঙ্গীকারবদ্ধ। তাঁর মতে, কে তাঁকে ভোট দিয়েছেন বা কে দেননি, তা এখন আর বিবেচ্য নয়। যারা তাঁকে ভোট দিয়েছেন, তারা তাঁর আপনজন; আর যারা দেননি, তারাও তাঁর অংশ। তিনি দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে অন্যায়-দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি উন্নত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তুলতে চান।

সোমবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এমপি বাবুল তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে আগ্রহী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় জুলাই শহীদ পরিবারের সদস্য, ছাত্র সংগঠনের কর্মী, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।

মতবিনিময় সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভার শেষে দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের জন্য একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

দলমত নির্বিশেষে ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নবনির্বাচিত এমপি

আপডেট সময় : ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬