ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে বিএনপির চার নেতা বহিষ্কার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন– সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে সই করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিবৃতিতে বলা হয়, ‘গতকাল (সোমবার) সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কাজী সালাউদ্দিন। এই ঘোষণার পর থেকেই আসলাম চৌধুরীর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে সোমবার রাত ৮টার দিকে বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুলসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এমনকি রেললাইনও অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দিলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

চট্টগ্রামে বিএনপির চার নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:৫৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫