ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শহীদদের আকাঙ্ক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবেন নতুন চিফ প্রসিকিউটর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা সমুন্নত রেখে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। চলমান এবং ভবিষ্যতে আসা প্রতিটি মামলার ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অপরাধীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নতুন চিফ প্রসিকিউটর বলেন, যারা প্রকৃত অপরাধী তাদের জন্য বার্তা অত্যন্ত স্পষ্ট—আইন অনুযায়ী তাদের প্রাপ্য শাস্তি পেতেই হবে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না। ন্যায়বিচারের স্বার্থে সত্য ও তথ্যের ভিত্তিতেই আইনি প্রক্রিয়া পরিচালিত হবে।

ভবিষ্যতে নির্বাচিত সরকারের অধীনে বিচারিক কার্যক্রমের গতি মন্থর হওয়ার কোনো আশঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, “আমি মনে করি নির্বাচিত সরকারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকাজের গতি আরও বৃদ্ধি পাবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও জোরালো ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।”

এর আগে বেলা আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে পৌঁছালে বিদায়ী চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর দাপ্তরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার কোটি টাকা ব্যয়ের পরও কাটছে না চট্টগ্রামের জলাবদ্ধতা

শহীদদের আকাঙ্ক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবেন নতুন চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ১০:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬