মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

দিরাইয়ে বিএনপি নেতার ওপর হামলা: ২৮ দিন পর মামলা, আসামি সাবেক উপদেষ্টাসহ ৪ নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি নেতা আজমল হোসাইন চৌধুরী জাবেদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ ২৮ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে দিরাই থানায় মামলাটি নথিভুক্ত করেন। এই মামলায় জেলা বিএনপির সাবেক উপদেষ্টাসহ দলের চারজন নেতার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, দিরাই পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু এবং যুবদল নেতা ফয়সল সরদার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি দিরাই উপজেলার একটি উঠান বৈঠককে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জেরে আজমল হোসাইন চৌধুরী জাবেদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

এদিকে, নিজ দলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে ৪২ বছরেও চালু হয়নি সাব-জেল: কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার শঙ্কা

দিরাইয়ে বিএনপি নেতার ওপর হামলা: ২৮ দিন পর মামলা, আসামি সাবেক উপদেষ্টাসহ ৪ নেতা

আপডেট সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬