মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

রমজানে বগুড়ায় বাজার তদারকি: অতিরিক্ত মুনাফা ও মজুতদারিতে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন কঠোর নজরদারি শুরু করেছে। সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের বিভিন্ন বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অধিক মুনাফা অর্জন ও অবৈধ মজুতদারির অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাজারের ব্যবসায়ীদের ডেকে অধিক মুনাফা ও অবৈধ মজুতদারির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় নতুন বাজারে আব্দুল মান্নানের একটি মুদি দোকানে অতিরিক্ত মুনাফার জন্য ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ফলের দোকানদার মানিক ও শিমুলকে ১৫ শত টাকা করে, জাহাঙ্গীর আলমকে ২৫ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া, সান্তাহার পৌর শহরের গুলশান কলোনি এলাকার বেলায় হোসেনের ছেলে তোরাব আলী (৩৬) নামক এক ব্যক্তিকে নেশা জাতীয় ইনজেকশন অবৈধভাবে বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে এই অভিযানে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে, কলার দোকানে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে ৪২ বছরেও চালু হয়নি সাব-জেল: কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার শঙ্কা

রমজানে বগুড়ায় বাজার তদারকি: অতিরিক্ত মুনাফা ও মজুতদারিতে জরিমানা

আপডেট সময় : ১০:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬