মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বোরো রক্ষা: এমপি কামরুলের জোর তাগিদ, এখনই পদক্ষেপের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বোরো ফসল রক্ষা এবং হাওর এলাকার সুরক্ষায় এখনই জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে নদীতে আকস্মিক ঢল নামলে একে অপরের ওপর দায় চাপানোর সুযোগ থাকবে না। তাই সময় থাকতে আগাম প্রস্তুতি গ্রহণ করা অত্যাবশ্যক।

সোমবার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার আওতাধীন অর্ধশতাধিক বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বর্ধিত গুরমা, মহালিয়া, গুরমা, হেরাকান্দি, চন্দ্র সোনার তাল, হালিহাওর এবং ধারাম হাওরের বাঁধগুলোর অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি কামরুল বলেন, বর্তমানে নদী শান্ত থাকলেও এই চিত্র দীর্ঘস্থায়ী হবে না। সামান্য বৃষ্টি ও পাহাড়ি ঢলেই পুরো হাওর এলাকা অশান্ত হয়ে উঠতে পারে। সেই সময় বাঁধ মেরামতের মতো জরুরি কাজ করার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। তাই এখনই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

বাঁধ পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বাদল মিয়া এবং যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে ৪২ বছরেও চালু হয়নি সাব-জেল: কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার শঙ্কা

বোরো রক্ষা: এমপি কামরুলের জোর তাগিদ, এখনই পদক্ষেপের আহ্বান

আপডেট সময় : ১০:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬