ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, জসিম আহ্বায়ক ও আরিফ সদস্য সচিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) একটি ডিবেটিং ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছে। এই ক্লাবের আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআরইউ-এর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম)। একইসাথে, সংগঠনের সিনিয়র সদস্য শেখ মো. আরিফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নয় সদস্যের এই আহ্বায়ক কমিটিতে রয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল (অর্থ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস পান্না (নারী বিষয়ক সম্পাদক), মাহমুদ সোহেল (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক), মাহফুজ সাদী (কার্যনির্বাহী সদস্য), কাজী শহীদুল আলম, মো. রিয়াসাদ আজিম এবং আসিফ জামান সুমিত।

উল্লেখ্য, ডিআরইউ-এর কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এর ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি, ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং সেই সূত্রেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই ক্লাবটি সদস্যদের এবং তাদের সন্তানদের মধ্যে বিতর্ক চর্চার মাধ্যমে উন্নত চিন্তাভাবনা ও যুক্তিবাদী মনন তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ দুই বাসের সংঘর্ষ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, জসিম আহ্বায়ক ও আরিফ সদস্য সচিব

আপডেট সময় : ১০:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬