মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ওসিকে গালাগালের অভিযোগে আটক বিএনপি নেতা তুষারের জামিন মঞ্জুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগে আটক বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ ফেব্রুয়ারি) শুনানি শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, পুলিশ রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত তুষার চৌধুরীকে এই অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে দীর্ঘ তর্ক-বিতর্ক শেষে বেলা সোয়া ১টার দিকে আদালত তার জামিন মঞ্জুর করেন।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার বিকেলে। ওইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসি সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওতে তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে শোনা যায়। এই অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তুষারকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে ৪২ বছরেও চালু হয়নি সাব-জেল: কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার শঙ্কা

ওসিকে গালাগালের অভিযোগে আটক বিএনপি নেতা তুষারের জামিন মঞ্জুর

আপডেট সময় : ১০:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬