ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মাঠে গরু চরানো নিয়ে বিরোধ: হবিগঞ্জে নারীসহ আহত ৩০, উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাঠে গরু চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়া এবং মৃত আলী হায়দর মিয়ার ছেলে জালাল মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে গরু চরানো নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে এই বিরোধ চরম আকার ধারণ করে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্রের ব্যবহার হয়েছে বলে জানা গেছে।

কাকাইলছেও ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নজু মিয়া জানান, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। তবে তিনি বলেন, “শুনেছি লিটন মিয়া জালাল মিয়ার গরুকে মাঠ থেকে নিয়ে জবাই করে খেয়ে ফেলার হুমকি দিয়েছিলেন। দুইদিন ধরে এমন হুমকি ধমকি চলছিল। আজ দুপুরে হঠাৎ করেই কোনো বিষয় ছাড়াই দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।”

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষের মূল কারণ এখনো তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, গরু চরানোকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত।” বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আজকের মাঠে গড়াবে জমজমাট সব লড়াই

মাঠে গরু চরানো নিয়ে বিরোধ: হবিগঞ্জে নারীসহ আহত ৩০, উত্তেজনা

আপডেট সময় : ১০:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬