ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অ-পাহাড়ি প্রতিমন্ত্রী প্রত্যাহার ও দপ্তর পুনর্বণ্টনের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অ-পাহাড়ি প্রতিমন্ত্রীর পদ বাতিলের পাশাপাশি দপ্তর পুনর্বণ্টনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দনও জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতকরণকে অগ্রাধিকার দেওয়া হবে।

তারা উল্লেখ করেন যে, নবগঠিত মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন পাহাড়িকে পূর্ণমন্ত্রী করা হলেও, একই সাথে একজন অ-পাহাড়িকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির মতে, এটি ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও বলা হয় যে, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পর বিএনপি সরকার পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানে জনসংহতি সমিতির সঙ্গে সংলাপ শুরু করেছিল। এই সংলাপের ধারাবাহিকতায় ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর বিএনপি সরকার চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল বলেও সংগঠনটি উল্লেখ করে।

নেতৃবৃন্দ দাবি করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলার তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় সেখানকার মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বহুজাতিক “রেইনবো নেশন” ধারণাকে বাস্তবায়ন করতে হলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত সংশোধন করা প্রয়োজন।

বিবৃতিতে অ-পাহাড়ি প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে অন্য দপ্তরে পুনর্বণ্টনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে, তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই প্রধানমন্ত্রী তারেক রহমানও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সচল রাখতে রাষ্ট্রনায়কোচিত ও বিচক্ষণ ভূমিকা পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার কোটি টাকা ব্যয়ের পরও কাটছে না চট্টগ্রামের জলাবদ্ধতা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অ-পাহাড়ি প্রতিমন্ত্রী প্রত্যাহার ও দপ্তর পুনর্বণ্টনের দাবি

আপডেট সময় : ১০:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬