ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মাদকসহ ইউনিয়ন যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ইউনিয়ন যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা শাখার উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি দল স্থানীয় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবুর (৪০) বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার নিজ শয়নকক্ষের শোকেসের ড্রয়ারে লুকানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আনোয়ারুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়।

দলীয় ভাবমূর্তি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনোয়ারুল ইসলাম বাবুকে তাৎক্ষণিকভাবে সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মাদক উদ্ধারের ঘটনা এবং আনোয়ারুল ইসলাম বাবুর গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ারুল ইসলাম বাবুকে সোমবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আমাদের কৌশলগত ভবিষ্যৎ

মাদকসহ ইউনিয়ন যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ১০:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬