মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বগুড়ায় জনরোষে আ.লীগ নেতা পিএম বেলাল, মারধরের পর কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালুতে জনরোষের শিকার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান পিএম বেলাল। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয়দের মারধরের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে পূর্বের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পিএম বেলাল কাহালু উপজেলা পরিষদে একটি সভায় যোগ দিতে যান। সভা শেষে পরিষদ থেকে বের হয়ে যাওয়ার সময় পূর্ব থেকেই অপেক্ষমাণ স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরে। এ সময় তাকে চড়-থাপ্পড় ও কিলঘুষি দিয়ে মারধর করা হয়। পরে জনতা তাকে কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ মন্তব্য করে বলেন, ওই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। হঠাৎ করেই তিনি উপজেলা মিটিংয়ে এসেছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় জনতা হয়তো পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিএম বেলালকে থানায় দেওয়ার পর পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

বগুড়ায় জনরোষে আ.লীগ নেতা পিএম বেলাল, মারধরের পর কারাগারে

আপডেট সময় : ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬