ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ধাক্কাধাক্কি: সরাইলে ৫ বিএনপি নেতার জামিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে সৃষ্ট ধাক্কাধাক্কির ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পাঁচ নেতাকর্মী জামিন পেয়েছেন।

গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে, সরাইল উপজেলা শহীদ মিনারে এ ঘটনা ঘটে। সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আগে পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে উত্তেজনা ও ধাক্কাধাক্কি শুরু হয়। এতে রুমিন ফারহানার পুষ্পস্তবক ভেঙে যায় এবং তিনি পুষ্পস্তবক অর্পণ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় রুমিন ফারহানার কর্মী আহাদ মিয়া বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আলম, উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম ও টিটুসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির হয়ে উল্লিখিত পাঁচ নেতাকর্মী জামিন লাভ করেন। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পর রুমিন ফারহানার সমর্থকেরা শাহবাজপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

তবে, জামিনপ্রাপ্তদের একজন, আবু সুফিয়ান সিদ্দিকী দাবি করেছেন, শহীদ মিনারে ধাক্কাধাক্কি ও স্লোগান ছাড়া কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। তার অভিযোগ, পূর্বের একটি ঘটনায় আহত ব্যক্তিকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আমাদের কৌশলগত ভবিষ্যৎ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ধাক্কাধাক্কি: সরাইলে ৫ বিএনপি নেতার জামিন

আপডেট সময় : ০৯:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬