ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ভৈরবে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতির দাবি মালিকের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে জুতা তৈরির অনুষঙ্গ একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে শহরের শম্ভুপুর এলাকার ‘রেনু প্লাস্টিক এন্ড প্যাকেজিং’ নামের ওই কারখানায় লাগা আগুনে উৎপাদিত পণ্য, যন্ত্রপাতিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা মালিক। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা হলে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আল আমিন জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কারখানা মালিক রিংকু মিয়া দাবি করেন, আগুনে তার কারখানার উৎপাদিত পণ্য, কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন জানান, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী মালামাল ও যন্ত্রপাতিসহ অর্ধকোটি টাকার ক্ষতি হতে পারে। তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিতভাবে বলা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আমাদের কৌশলগত ভবিষ্যৎ

ভৈরবে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতির দাবি মালিকের

আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬