মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কুমিল্লায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ আহমেদ বাবুচি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ আহমেদ সহ কয়েকজন শ্রমিক গত এক মাস ধরে সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ছাদের সেন্টারিং খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন শেখ আহমেদ।

পাশের কক্ষে কাজ করা অপর শ্রমিক মো. মহসিন দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে ওই কক্ষে গিয়ে শেখ আহমেদকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে ভবনের মালিক নাজমুল হোসেনসহ কয়েকজন মিলে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোর্শেদ আলম পরীক্ষা-নিরীক্ষা শেষে শেখ আহমেদকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্টে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক তারেক হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত শ্রমিকের লাশ থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

কুমিল্লায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬