মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন জব্দ, ট্রাকসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করেছে র‍্যাব-১২। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকারও বেশি। এ ঘটনায় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং ইসমাইল হোসেন নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

মেজর আহসান হাবিব জানান, বগুড়া থেকে মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে – এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকটির ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

একইসঙ্গে মাদক পাচারের অভিযোগে দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য ৩ কোটি টাকার বেশি বলে র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন জব্দ, ট্রাকসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬