ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আহত জুলাইযোদ্ধাকে দেখতে হাসপাতালে মামুনুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে জুলাইযোদ্ধা ও জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। গতকাল রোববার রাত ১২টা ১৫ মিনিটে পঙ্গু হাসপাতালে তার চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে এই নিন্দা জানান।

এ সময় তিনি জুলাইযোদ্ধা ও জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

মামুনুল হক বলেন, আহত ইব্রাহিম খলিল একজন জুলাই যোদ্ধা এবং চলমান জুলাই হত্যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। এমন একটি গুরুত্বপূর্ণ মামলার সাক্ষীর ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরো বলেন, ইব্রাহিম খলিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছিলেন। একজন জুলাই যোদ্ধা, গণহত্যার সাক্ষী এবং নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনী কর্মীর ওপর এ ধরনের হামলা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা আশা করি, বাংলাদেশকে এই অজানা আশঙ্কা ও অস্থিরতা থেকে মুক্ত করা হবে।

মামুনুল হক বলেন, যেভাবেই হোক একটি সরকার গঠিত হয়েছে। কিন্তু ইতোমধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে, তা উদ্বেগজনক। গতকাল মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার পরপরই এ হামলা আমাদের স্তম্ভিত করেছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

এসময় আরো উপস্থিত ছিলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে চলন্ত গাড়িতে ছিনতাই: দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

আহত জুলাইযোদ্ধাকে দেখতে হাসপাতালে মামুনুল হক

আপডেট সময় : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬