ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই শুরু জামায়াতের: আলোচনায় শীর্ষ নেতৃত্ব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন জোর আলোচনা চলছে, ঠিক তখনই নিজেদের সম্ভাব্য কোটা অনুযায়ী প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে দলের জ্যেষ্ঠ নেত্রী ও বিভিন্ন পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিরা আলোচনার শীর্ষে রয়েছেন। মহিলা বিভাগের প্রস্তাব ও পরামর্শের ভিত্তিতে দলটির সংসদীয় বোর্ড সময়মতো এ তালিকা চূড়ান্ত করবে বলে জানা গেছে।

জাতীয় সংসদে তাদের প্রাপ্যতার ভিত্তিতে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে জামায়াত যে সংখ্যক আসন পেতে পারে, তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দলটি। সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দলের মহিলা অঙ্গনে প্রভাব বিস্তার করতে পারে, এমন নেতৃত্বকে বেছে নিতে চায় জামায়াত। শুধু ঢাকা থেকেই নয়, দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এলাকাগুলো থেকেও নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র ইঙ্গিত দিয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পরই সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রমতে, জামায়াতের নারী সংসদ সদস্য হিসেবে সম্ভাব্য প্রার্থী তালিকায় বেশ কিছু পরিচিত মুখ আলোচনায় আছেন। এদের মধ্যে রয়েছেন দলের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, দলের আমিরের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. আমেনা বেগম, নায়েবে আমিরের স্ত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট।

এছাড়াও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শাহান আরা বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, সহকারী সেক্রেটারি নাজমুন্নাহার নীলু ও সাঈদা রুম্মান, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চল পরিচালক মাসুমা পারভীনও এই তালিকায় আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে চলন্ত গাড়িতে ছিনতাই: দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই শুরু জামায়াতের: আলোচনায় শীর্ষ নেতৃত্ব

আপডেট সময় : ১০:২০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬