আগামী ২০২৬-২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে জামায়াতে ইসলামী। দলটির এই নীতিনির্ধারণী ফোরামে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়াল অধিবেশনে এই নতুন কমিটি চূড়ান্ত করা হয়। অধিবেশনে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৮৮ সদস্যের এই কর্মপরিষদ অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে অ্যাডভোকেট শিশির মনির ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— খুলনার মাহফুজুর রহমান, মাওলানা এ টি এম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং পাবনার অধ্যাপক নজরুল ইসলাম।
এছাড়া ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকার মাহফুজুর রহমান, জাহিদুর রহমান ও আবিদুর রহমান সোহেলসহ আরও অনেক প্রবীণ ও দক্ষ নেতা এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাঠামোতে স্থান পেয়েছেন। আগামী তিন বছর এই কর্মপরিষদ দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 

























