ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘জামায়াতের নিবন্ধন বাতিলের বক্তব্য আমার নয়’, প্রাণনাশের হুমকির অভিযোগ রোবাইয়াত ফাতিমা তনির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি পাঠের বিষয়ে এবার নতুন তথ্য দিয়েছেন সচেতন নাগরিক সমাজের (সিসিএস) সদস্যসচিব ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। তিনি দাবি করেছেন, সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য পাঠ করেছিলেন তা তার ব্যক্তিগত কোনো অবস্থান বা বক্তব্য ছিল না; বরং সংগঠনের আহ্বায়কের অনুরোধে তিনি কেবল সেটি পাঠ করেছিলেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক লিখিত বিবৃতিতে তনি জানান, সিসিএসের আহ্বায়ক নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে এবং তার স্বাক্ষরিত লিখিত স্মারকলিপিটি তিনি পাঠ করেন। তনি স্পষ্ট করে বলেন, স্মারকলিপিটি সম্পূর্ণরূপে নীলা ইসরাফিল ও সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে তৈরি করা হয়েছে এবং তিনি এর রচয়িতা নন। ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল সংগঠনের পক্ষ থেকে অর্পিত একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালন মাত্র।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তনিকে সিসিএসের সদস্যসচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সেখানে তিনি জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে স্মারকলিপি পাঠ করেন। ওই বক্তব্যে বলা হয়েছিল, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের নারী নেতৃত্ববিরোধী অবস্থান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী এবং আরপিও অনুযায়ী দলটির নিবন্ধন বাতিলের যোগ্য।

তবে সংবাদ সম্মেলনের পর থেকেই নানামুখী হয়রানি ও প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন রোবাইয়াত ফাতিমা তনি। তার দাবি, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ তথ্য ও অপপ্রচার চালিয়ে তাকে অনলাইন বুলিং ও ট্রলিংয়ের শিকার করা হচ্ছে, যা তার নিরাপত্তা ও সামাজিক মর্যাদাকে ঝুঁকির মুখে ফেলেছে।

তনি জানান, যারা তাকে ও তার পরিবারকে হুমকি প্রদান করেছে, তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়া অনলাইনে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা স্বাভাবিক; কিন্তু মতপার্থক্যের কারণে কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া বা ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ না হলে তিনি দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈরুতে ভয়াবহ বিমান হামলা: ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লেবাননের নালিশ

‘জামায়াতের নিবন্ধন বাতিলের বক্তব্য আমার নয়’, প্রাণনাশের হুমকির অভিযোগ রোবাইয়াত ফাতিমা তনির

আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬