বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল অধিবেশনে ৮৮ সদস্যবিশিষ্ট এই কর্মপরিষদ অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই পরিষদে ২১ জন নারী সদস্য স্থান পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নীতিনির্ধারণী এই পর্ষদে অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণ ও পেশাজীবী নেতাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মপরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মুয়াজ্জম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং এহসানুল মাহবুব জুবায়ের।
তালিকায় আরও স্থান পেয়েছেন আবদুর রব, সাইফুল আলম খান, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, আইনজীবী মোহাম্মদ শিশির মনির, মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবুল আসাদ, মাওলানা মমতাজ উদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক, মো. জসীম উদ্দীন সরকার, অধ্যক্ষ মাওলানা যয়নুল আবেদীন, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অধ্যাপক আহসান উল্লাহ এবং অধ্যাপক রফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ)।
অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ড. এম কোরবান আলী, মো. আব্দুর রহমান মুসা, মো. কেরামত আলী, ড. শফিকুল ইসলাম মাসুদ, মনজুরুল ইসলাম ভূইয়া, মাওলানা আবদুল মান্নান, নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান, মাওলানা মঈনুদ্দিন আহমদ, অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, ড. মুহাম্মদ রেজাউল করিম, ড. মোহাম্মদ আব্দুস সামাদ, মসিউল আলম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আবদুল জব্বার, ফখরুল ইসলাম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, শাহজাহান চৌধুরী, ড. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম (চট্টগ্রাম), মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মন্ডল, অধ্যাপক নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান ও আবিদুর রহমান সোহেল।
নারী কর্মপরিষদ:
সংগঠনটির ইতিহাসে নারী নেতৃত্বকে আরও সুসংহত করতে ৮৮ জনের এই তালিকায় ২১ জন নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, উম্মে নওরিন, ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি এবং মাহবুবা খাতুন শরীফা।
নতুন এই কর্মপরিষদ আগামী সেশনের জন্য দলের সাংগঠনিক কার্যক্রম ও নীতিনির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অধিবেশনে আশাবাদ ব্যক্ত করা হয়।
রিপোর্টারের নাম 

























