ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. রফিকুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি হাসপাতালে গিয়ে সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন সেলিনা রহমান। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডিপ ভেইন থ্রম্বসিস (ডিভিটি) রোগ ধরা পড়ে। পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে এই রোগ হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে।

ডা. রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে সেলিনা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। সেলিনা রহমানের পরিবার দেশবাসীর কাছে তার আশু আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈরুতে ভয়াবহ বিমান হামলা: ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লেবাননের নালিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬