ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শাহজালালে অত্যাধুনিক এয়ার রাইফেলসহ দুবাইফেরত যাত্রী আটক: সাইকেলের যন্ত্রাংশে লুকানো ছিল অস্ত্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক একটি স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম নূর হোসেন, তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। তাকে বর্তমানে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে ফিটস এয়ারের একটি ফ্লাইটে করে অত্যাধুনিক অস্ত্র দেশে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে নিশ্ছিদ্র নজরদারি বাড়ানো হয়।

তিনি আরও জানান, শুক্রবার রাত ৮টার দিকে সংশ্লিষ্ট ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। এরপর ফ্লাইটটিতে থাকা যাত্রী নূর হোসেনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেন কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর হোসেন দাবি করেন, তার সঙ্গে থাকা মালামাল সাইকেলের যন্ত্রাংশ। তবে তল্লাশি চালিয়ে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে পার্ট বাই পার্ট লুকানো অবস্থায় এয়ার রাইফেলটি জব্দ করা হয়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত অস্ত্রটি অত্যন্ত অত্যাধুনিক এবং গ্যাসচালিত। আটক নূর হোসেনের কাছ থেকে এই এয়ার রাইফেল ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যসামগ্রী, দুই লিটার পারফিউম এবং একটি বাইসাইকেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

শাহজালালে অত্যাধুনিক এয়ার রাইফেলসহ দুবাইফেরত যাত্রী আটক: সাইকেলের যন্ত্রাংশে লুকানো ছিল অস্ত্র

আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬