ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সাংবাদিকদের ওয়েজবোর্ডকে সর্বোচ্চ গুরুত্ব, পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: তথ্যমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে সাংবাদিকতার নিজস্ব পরিসরের বাইরে অন্য কোনো মন্ত্রণালয় বা প্রশাসনিক হস্তক্ষেপ কাম্য নয়। সরকার সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর এবং ওয়েজবোর্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সংকট বা বিরোধ নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যে সমাধান হওয়া উচিত। এর বাইরে অন্য কোনো হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে। তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ এক্ষেত্রে কাম্য নয়।

গণমাধ্যমকে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের বাস্তবিক কিছু সমস্যা রয়েছে, যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এটিকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

গণতন্ত্রের টেকসই বিকাশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমকে জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।

আলোচনা সভা শেষে মন্ত্রী বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন পেশাগত সমস্যা ও দাবি মনোযোগ সহকারে শোনেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষেপণাস্ত্র সংকটে জার্মানি: টমাহক মোতায়েন থেকে পিছিয়ে যুক্তরাষ্ট্র

সাংবাদিকদের ওয়েজবোর্ডকে সর্বোচ্চ গুরুত্ব, পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬