ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী কার্যালয়ে পুরনো কর্মীদের ডেকে আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী কার্যালয়ে এক বিশেষ ও আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের পুরনো কর্মীদের ডেকে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশকালে তিনি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অভিবাদন গ্রহণ করছিলেন। হঠাৎ করেই তিনি দূর থেকে এক কর্মচারীকে দেখে নাম ধরে ডাকেন। নিরাপত্তা বলয় ভেদ করে ওই কর্মচারী প্রধানমন্ত্রীর কাছে ছুটে এলে তিনি তার সঙ্গে করমর্দন করেন এবং তার পরিবারের খোঁজ-খবর নেন। এই ঘটনা এখানেই শেষ হয়নি, প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত আরও কয়েকজন পুরনো কর্মীকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে, অর্থাৎ প্রায় ১৯ বছর আগে যারা এই কার্যালয়ে কর্মরত ছিলেন, তাদের অনেককেই প্রধানমন্ত্রী চিনতে ভুল করেননি। সেই সময়ে যারা নবীন ছিলেন, তাদের অনেকেরই চুল এখন পেকে গেছে, তবুও প্রধানমন্ত্রী তাদের নাম ধরে ডেকে কথা বলেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এই পুরনো কর্মীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পাশাপাশি, প্রধানমন্ত্রীর এই উদারতা এবং আন্তরিক আচরণ উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও বিস্মিত ও মুগ্ধ করেছে।

এর আগে, প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে প্রথমে বাগানের একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি তার কার্যালয়ে প্রবেশ করেন। দিনের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রেড ব্লকে তার কক্ষে প্রবেশ করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকেট উন্মোচন করেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে এই কার্যালয়েই দায়িত্ব পালন করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডের জয়ে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা উজ্জ্বল

প্রধানমন্ত্রী কার্যালয়ে পুরনো কর্মীদের ডেকে আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ

আপডেট সময় : ০৬:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬