দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও ব্যবহারিক করে তোলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
এই গুরুত্বপূর্ণ সভাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি পূর্ববর্তী বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন।
রিপোর্টারের নাম 






















