ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য বিশেষ দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কোরআন তেলাওয়াত কার্যক্রম দুপুর ১২টায় সমাপ্ত হয়। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের রূহের শান্তি কামনা করা হয় এবং দেশবাসীর কল্যাণ ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ, প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দারসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

একইভাবে, ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিগুলোতেও অনুরূপ কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার ন্যায়বিচারের স্বার্থে জরুরি: ডা. শফিকুর রহমান

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

আপডেট সময় : ০৪:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬