মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন: বগারচরে তোলপাড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে, দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একদল নেতাকর্মী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (আজ) ভোরে এই ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সকালে উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী এই পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ সহ অন্যান্য দলীয় কর্মীরা।

যদিও প্রায় দেড় বছর পর দলীয় কার্যালয়ে এমন কর্মসূচির দেখা মিলল, পতাকা উত্তোলন ও মোনাজাত শেষ হওয়ার পরপরই কর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনা বগারচর ইউনিয়নে নতুন করে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকেই কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং দলীয় কার্যক্রমও বন্ধ ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব গ্রহণ: বেসরকারি খাতের নেতৃত্বে নতুন দিগন্ত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন: বগারচরে তোলপাড়

আপডেট সময় : ১২:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬