মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা ও স্বর্ণ ব্যবসায়ী নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পৌর ছাত্রদলের এক শীর্ষ নেতা এবং এক তরুণ স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে শহরের পবহাটি কলাহাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন হোসেন (২৫) এবং আরাপপুর শেখপাড়ার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শান্ত মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, টোটন ও শান্ত রাতে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়েছিলেন। পবহাটি কলাহাটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় টোটন হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৪টার দিকে টোটন হোসেন মৃত্যুবরণ করেন।

ছাত্রদল নেতা টোটনের বাড়ি ঝিনাইদহ শহরতলীর ব্যাপারী পাড়ায়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব গ্রহণ: বেসরকারি খাতের নেতৃত্বে নতুন দিগন্ত

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা ও স্বর্ণ ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬