ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রামপালে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ প্রথম প্রহরে রামপাল কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়।

পরবর্তীতে, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে রামপালবাসী একুশের চেতনার সঙ্গে বাংলা ভাষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

রামপালে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬