ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আলিনুর ও রেহান নামের এক যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়া নামের আরেক যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহতদের মধ্যে অটোরিকশা চালক আলিনুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। অন্য দুই যাত্রী রেহান ও রুবেল মিয়া মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে ইসরাইলি হামলায় খামেনির পরিবারের সদস্যসহ প্রাণহানি: উদ্বেগ ও অনিশ্চয়তা

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

আপডেট সময় : ০৮:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬