মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, প্রাণ হারালেন চালক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অন্য একটি কাভার্ডভ্যানের ধাক্কায় চালক আবুল হোসেন সবুজ (৩০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ চট্টগ্রামের সীতাকুণ্ড থানার শিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী অপর একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সবুজ কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় সবুজের শরীরের নিচের অংশ মারাত্মকভাবে জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুতা-মোজা থাকবে দুর্গন্ধমুক্ত: রইলো কার্যকর টিপস

চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, প্রাণ হারালেন চালক

আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬