ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নোয়াখালীতে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ীর মৃত্যু, দুই ছেলে আশঙ্কাজনক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারানো একটি তেলবাহী লরির চাপায় মো. শফিক (৬০) নামে এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দুই ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের বান্ধত্য ট্রান্সমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শফিক সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন—নিহতের দুই ছেলে শাকিল (২১) ও মো. একা (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা অয়েল কোম্পানির একটি তেলবাহী লরি কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। লরিটি সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী শফিক প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তার দুই ছেলেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। স্বজনরা জানিয়েছেন, আহত দুই ভাইয়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী শফিক তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে লরিটি তাদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। লরির চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

নোয়াখালীতে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ীর মৃত্যু, দুই ছেলে আশঙ্কাজনক

আপডেট সময় : ০২:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬