ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

‘আমার সন্তান অপরাধ করলেও ব্যবস্থা নিন’: প্রশাসনকে ভূমিমন্ত্রীর কড়া নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আইন সবার জন্য সমান এবং এর প্রয়োগে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘আমি রাজশাহীর সন্তান। আমরা সবাই একে অপরের সহকর্মী। এখানে কেউ কারো বস নয়। তবে আপনাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। এমনকি আমার নিজের সন্তানও যদি আইন লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।’

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই সভার আয়োজন করে।

প্রশাসনিক কর্মকর্তাদের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করে ভূমিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতাকে মূলধন করে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ এবং সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও দ্রুত সেবা প্রত্যাশা করে, সেই আস্থার প্রতিফলন ঘটাতে হবে।

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে জনদুর্ভোগ লাঘবে বিশেষ প্রস্তুতির নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বিশেষ করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন। এছাড়া মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, রাষ্ট্র সংস্কার ও উন্নয়নে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনী পরবর্তী সময়ে প্রতিটি সরকারি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে বিশেষ করে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই মতবিনিময় সভা প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তঃবিভাগীয় সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

‘আমার সন্তান অপরাধ করলেও ব্যবস্থা নিন’: প্রশাসনকে ভূমিমন্ত্রীর কড়া নির্দেশ

আপডেট সময় : ০২:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬