ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে তারাবিহ নামাজ শেষে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা: রমজানের প্রথম দিনে মর্মান্তিক ঘটনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে তারাবিহ নামাজ আদায় শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে এক স্কুলছাত্রকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। রমজানের প্রথম দিনেই একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত এই হত্যাকাণ্ড এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিলন রহমান বুড়ইল গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র ছিলেন। স্থানীয়রা জানান, বুড়ইল গ্রামের চিহ্নিত বখাটে যুবক শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের সামান্য বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এই ঘটনার কিছুক্ষণ পর মিলন স্থানীয় মসজিদে তারাবিহর নামাজ শেষ করে বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শামিম পাঁচ-সাতটি মোটরসাইকেলে করে প্রায় ১০-১৫ জন সহযোগী নিয়ে সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিলনকে উদ্ধার করে দ্রুত শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিলনের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে বিশেষ অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে ইরানের নজিরবিহীন হামলা: ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৃষ্টিতে রণক্ষেত্র আবুধাবি-দুবাই

বগুড়ার নন্দীগ্রামে তারাবিহ নামাজ শেষে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা: রমজানের প্রথম দিনে মর্মান্তিক ঘটনা

আপডেট সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬