ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

অসুস্থ অবস্থায় ঢামেকে কারাবন্দী মামুনের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের এক কারাবন্দী কয়েদি মো. মামুন শেখ (৩৪) বুধবার সকালে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার সকালে কারাবন্দী মামুন শেখ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সকাল ১০টা ৩৫ মিনিটে জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি, মো. মামুন শেখ কোন মামলায় বন্দী ছিলেন। তারা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। নিহত মামুনের বাবার নাম মো. সালাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাতিল হওয়া মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার

অসুস্থ অবস্থায় ঢামেকে কারাবন্দী মামুনের মৃত্যু

আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬