ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নতুন সরকারের তিন লক্ষ্য: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন সেবা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নবনির্বাচিত সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ—এই তিন লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, যেসব বিষয় নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, সেগুলোর সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে অন্যতম হলো আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। একইসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ মানুষের জন্য সহনীয় মাত্রায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনমনে বিদ্যমান নিরাপত্তার উদ্বেগ দূর করাও সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এই তিনটি বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে কতদিন হামলা চলবে, জানালেন ট্রাম্প

নতুন সরকারের তিন লক্ষ্য: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন সেবা

আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬