ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শিক্ষায় ‘মোর মোর’ জাম্পের অঙ্গীকার: কারিকুলাম পর্যালোচনার ঘোষণা শিক্ষামন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের শিক্ষাব্যবস্থাকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে তুলতে কারিকুলাম পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে কেবল ‘হাই জাম্প’ নয়, প্রয়োজন ‘মোর মোর’ জাম্প। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়। এর আগে, দুপুর ১টার দিকে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করব। তিনি শিক্ষার উন্নয়নে সবসময়ই বিশেষ গুরুত্ব দেন এবং শিক্ষা খাতকে গভীরভাবে ভালোবাসেন। তার দূরদর্শী নেতৃত্বে আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর।’

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তার বক্তব্যে বলেন, ‘দেশের সর্বস্তরের জনগণের জন্য প্রধানমন্ত্রী যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষার উন্নয়ন। শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা মন্ত্রণালয়ের দক্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সকল পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

শিক্ষায় ‘মোর মোর’ জাম্পের অঙ্গীকার: কারিকুলাম পর্যালোচনার ঘোষণা শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০২:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬