ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে ফরহাদ-ফয়সাল: নতুন কমিটি ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে একজন স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ও উপস্থাপক ফরহাদ বিন নূর এবং সাধারণ সম্পাদক পদে একটি জাতীয় দৈনিকের রিপোর্টার মো. ফয়সাল আহমেদ নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অপর একটি জাতীয় দৈনিকের রিপোর্টার মো. ইমরান হোসাইন।

গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নূর ঢাকা কলেজের ২০১৭-১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। এবার কার্যনির্বাহী পরিষদের মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক পদে একটি জাতীয় দৈনিকের রিপোর্টার মো. আল জোবায়ের বাদশা; অর্থ সম্পাদক পদে একটি অনলাইন বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যমের রিপোর্টার সাইদুর রহমান নোমান এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের রিপোর্টার মাহাদী হাসান।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একটি ক্যাম্পাসভিত্তিক অনলাইন সংবাদমাধ্যমের ঢাকা কলেজ প্রতিনিধি মো. ওয়ালিদ হাসান, একটি অনলাইন সংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া রিপোর্টার ওবায়দুল ইসলাম এবং অপর একটি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার মো. রাব্বি আল রাহিদ।

নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নূর তার প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিক সমিতিকে আরও সক্রিয় ও শক্তিশালী করে শিক্ষার্থীদের স্বার্থে পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করবে। পাশাপাশি ক্যাম্পাসে যারা সাংবাদিকতায় আগ্রহী, তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হবে।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ প্রতিবেদক দেলওয়ার হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল এবং অপর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ও সমিতির সাবেক সভাপতি দেলওয়ার হোসাইন দোলন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে আসছে। প্রতি বছর নিয়মিতভাবে সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাতিল হওয়া মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে ফরহাদ-ফয়সাল: নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ০২:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬