ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

অনিয়ম দূর করে নবউদ্যমে জনসেবার অঙ্গীকার প্রতিমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন তার প্রথম কর্মদিবসেই বিগত দিনের সকল অনিয়ম দূর করে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার করেছেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনসেবামূলক একটি প্রশাসন গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, “বিগত সময়ের মধ্যে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলোকে ‘ক্লিন’ করে নবউদ্যমে কাজ শুরু করব।” তিনি তার মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনর্গঠনের ওপর বিশেষ জোর দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সবার আগে আমাদের একটি ইতিবাচক ইমেজ তৈরি করতে হবে—যে আমরা মানুষের সেবক, মানুষের কল্যাণে কাজ করতেই এখানে এসেছি।”

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “আমরা সকলেই মিলে একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে আমাদের সকলের।” তিনি তার দায়িত্ববোধের গভীরতা তুলে ধরে বলেন, “আমাদের দায়িত্ববোধ এখন অত্যন্ত তীব্র। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব।”

প্রতিমন্ত্রী তার কর্মপরিকল্পনার বিষয়ে বলেন, “যেসব ঘাটতি ও সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে ধাপে ধাপে আমরা সেগুলো কাটিয়ে উঠব ইনশাআল্লাহ।” তিনি এই যাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

অনিয়ম দূর করে নবউদ্যমে জনসেবার অঙ্গীকার প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬