ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সিন্ডিকেট ভাঙতে কঠোর হচ্ছেন প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ঘোষণা দিয়েছেন, বিমানবন্দরকে যাত্রী হয়রানিমুক্ত করা হবে এবং বিমানের টিকেট নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিমানের টিকেট নিয়ে যে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে, তা ভাঙার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, বিমানবন্দরে যাত্রীদের লাগেজ নিয়ে যে দীর্ঘদিনের ভোগান্তি পোহাতে হয়, তাও দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি এই সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, গত মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এম. রশিদুজ্জামান মিল্লাত।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন রশিদুজ্জামান মিল্লাত। তিনি ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়েত ইসলামী বাংলাদেশের অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৭৮৩ ভোট পেয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সিন্ডিকেট ভাঙতে কঠোর হচ্ছেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬