ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগ, গেজেট প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন। সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করে বিএনপি।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন এই মন্ত্রিসভা মোট ৫০ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন। নবগঠিত এই সরকারের মাধ্যমে দেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগ, গেজেট প্রকাশ

আপডেট সময় : ০৬:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬