রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে এখনো আওয়ামী লীগের ফ্যাসিবাদী কাঠামো বজায় রয়েছে। এই কাঠামোর চিহ্নিতকরণ ও ধ্বংসে ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতি। তাদের মতে, জুলাই বিপ্লব সফল না হলে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো এবং বাংলাদেশে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠিত হতো।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে আমার বাংলাদেশ (এবি)।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন এম আবদুল্লাহ, আবু সালেহ আকন, কদরুদ্দীন শিশির, রাজীব আহাম্মদ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, এবিএম খালিদ হাসান ও ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছয়জন সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মজিবুর রহমান মঞ্জু তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও এর সুপারিশ কতটুকু বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে জাতি এখনো কোনো স্পষ্ট জবাব পায়নি।
রিপোর্টারের নাম 
























