ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের যৌথ সহযোগিতায় গত ২৪ জুলাই ২০২৬ তারিখে ইউআইইউ ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সটেন্ডেড বিইএআর সামিট ২০২৬’। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬-এর পূর্ব-আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউআইইউর শিক্ষার্থীরা বিশ্বের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাতের নেতৃবৃন্দ ও উদ্ভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। এতে বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই সামিট বাংলাদেশের একাডেমিয়া ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পারডু ইউনিভার্সিটির প্রফেসর এবং সিলিকন রিভার বিইএআর এর চীফ আর্কিটেক্ট প্রফেসর মুহাম্মদ মোস্তফা হোসেন আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণাভিত্তিক উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের অংশীদারিত্ব এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সামিটের প্লেনারি সেশনে টেক্সাস ইন্সট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু ইউনিভার্সিটি অনলাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর দিমিত্রি পেরৌলিস সেমিকন্ডাক্টর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এছাড়াও ভিয়েতনাম সেমিকন্ডাক্টর প্রফেশনাল অ্যাসোসিয়েশন’র (ভিএসপিএ) চেয়ারম্যান বিচ-ইয়েন থি ট্রান এবং সানডিস্কের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার জয়াভেল পাচামুথু সেমিকন্ডাক্টর উদ্ভাবন, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ভবিষ্যতের মেমোরি প্রযুক্তি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, সিআরইডিও, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, এনএক্সপি সেমিকনডাক্টর এবং ওয়াইইএস’র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা সেমিকন্ডাক্টর উৎপাদন, উন্নত ইলেকট্রনিকস, গবেষণার বাণিজ্যিকীকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে লাইটনিং টক উপস্থাপন করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা একাডেমিয়া-ইন্ডাস্ট্রির সহযোগিতা, আন্তর্জাতিক গবেষণা অংশীদারিত্ব এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ে বিশদ আলোচনায় অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৭:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬