ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান: ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। সোমবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুটের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি আশা প্রকাশ করেন, এবার রুটটি লাভজনক হবে এবং এরইমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে। এতে জাপান প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বিশ্বাস করেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, জাপান প্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনা করে আমরা ফ্লাইটটি চালু করেছি। ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয় সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী এসময় ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, উড়োজাহাজ স্বল্পতা থাকা সত্ত্বেও তিনি জাপান-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার জন্য ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন।

এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের শুভ উদ্বোধন করেন। উল্লেখযোগ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে এই ফ্লাইটটি বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর গত ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান: ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার

আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬